বুধবার থেকেই ফের তাপমাত্রা বেড়েছে। একই সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ, বৃহস্পতিবারও তাপমাত্রার তেমন হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বিশ্বজিৎ সাহা, কলকাতা: গত কয়েক দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। তাপমাত্রার পারদ নামায় স্বস্তিতে ছিলেন বঙ্গবাসী। তবে সেই স্বস্তির দিন হয়তো আপাতত শেষ! এমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই ফের তাপমাত্রা বেড়েছে। একই সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজ, বৃহস্পতিবারও তাপমাত্রার তেমন হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
উইকেন্ডে দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। পশ্চিমী গরম হাওয়ায় বইবে ‘লু’। তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণের চার-পাঁচ জেলা। একইরকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের মালদহতেও। ছিটেফোঁটা স্বস্তির বৃষ্টি হতে পারে আগামী সোম ও মঙ্গলবার। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷